নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৬ জুলাই ২০২৬ প্রিন্ট ১৬৬ বার পঠিত
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট এল্যায়েন্স পোর্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ২৭ কোটি ৬৩ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এম.এল. ডাইংয়ের ২২ কোটি ৪৯ লাখ ০৯ হাজার টাকার। ১৭ কোটি ৭১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আইটি কনসালটেন্টস লিমিটেড । লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, মালেক স্পিনিং মিলস্ পিএলসি এবং টেকনো ড্রাগস পিএলসি।
Posted ০৫:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com