|

Advertisement
×

দৈনিক আলোর বার্তার সম্পাদক রফিক উল্লাহ সিকদার’র ইন্তেকাল

সোমবার, ২৪ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১৬ বার পঠিত

দৈনিক আলোর বার্তার সম্পাদক রফিক উল্লাহ সিকদার’র ইন্তেকাল

দৈনিক আলোর বার্তা ও দ্য ডেইলি স্টেট’ পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য, ঢাকাস্থ দৌলতখান সমিতির সাবেক সভাপতি এবং অধ্যাপক রফিক উল্লাহ সিকদার ইন্তেকাল করেছেন।

রোববার বিকেলে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রফিক উল্লাহ সিকদার আলো বেশ কিছুদিন ধরে কোমরে ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন।
শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বায়োপসি করা হয়। তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্ট্রোক করেন। এরপর চিকিৎসকদের পরামর্শে ইসলামী ব্যাংক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের গুপ্তগঞ্জ বাজার। সে মরহুম আবদুল মাজেদ সিকদারের ছেলে।

রোববার রাত ৯টায় বাংলামোটর বড় মসজিদের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

Facebook Comments Box

Posted ০৮:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com