নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ প্রিন্ট ৬৫ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছেন আদালত। আগামী ২৭ আগস্ট কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সোমবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ-সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৩১ আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক গাজী বেলায়েত হোসেনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে এজিএম আয়োজন না করায় তা স্থগিত করতে আদালতে আবেদন করেন তিনি।
এজিএম স্থগিতের ফলে নির্ধারিত ২৭ আগস্ট সভাটি আর অনুষ্ঠিত হচ্ছে না। পরবর্তী শুনানিতে আদালতের সিদ্ধান্তের পর এ বিষয়ে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।
Posted ০৯:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com