নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ২৩ বার পঠিত
প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি সম্প্রতি মো. শফিকুল ইসলামের মোটর বীমা দাবির ২২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা পরিশোধ করেছে । কোম্পানির প্রধান কার্যালয়ে এ দাবির চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ড. শাহাদাত হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল হামিদ এফসিএ উপস্থিত ছিলেন। তারা যৌথভাবে বীমা দাবির চেকটি হস্তান্তর করেন।
পরে মো. শফিকুল ইসলাম এবং সিটি ব্যাংক পিএলসির অ্যাসোসিয়েট ম্যানেজার সুমি খাতুন যৌথভাবে চেকটি গ্রহণ করেন।
এ সময় প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (টেকনিক্যাল) সুজিত কুমার ভৌমিক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) সাহারিয়াত হোসেন ভূঁইয়া, এএমডি ও দাবি বিভাগের প্রধান প্রবীর কুমার চক্রবর্তী, এএমডি ও সিএফও ওবায়দুল আকবর এবং এএমডি শেখ তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।
Posted ০৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com