অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ১৮ বার পঠিত
MIHAS 2026-এ ৩০ হাজার দর্শনার্থী, অংশ নিয়েছে ৬ বাংলাদেশি প্রতিষ্ঠান
কুয়ালালামপুর বৈশ্বিক হালাল পণ্যের বাজারে বাণিজ্যিক সম্ভাবনা খুঁজতে মালয়েশিয়ায় চলছে Malaysia International Halal Showcase (MIHAS) 2026, তিন দিনের আয়োজনে এরই মধ্যে ৩০ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে। বাংলাদেশ থেকেও বড় পরিসরে ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
মালয়েশিয়া External Trade Development Corporation (MATRADE) আয়োজিত এবারের প্রদর্শনীতে বিশ্বের ৫৮টি দেশের ৪৫০ জন ক্রেতা, ১ হাজার ৭০০ প্রদর্শক এবং ২ হাজার বুথ রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, শেষ পর্যন্ত ব্যবসায়ী দর্শনার্থীর সংখ্যা ৫০ হাজার ছাড়াবে।
এবারের MIHAS-এ বাংলাদেশ থেকে ১২১ জন আমদানিকারক অংশ নিয়েছেন। পাশাপাশি ছয়টি বাংলাদেশি প্রতিষ্ঠান নিজেদের পণ্য প্রদর্শন করছে।
প্রদর্শনীতে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা মালয়েশিয়ার রপ্তানিকারক, ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন। এসব আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, পণ্য আমদানি-রপ্তানি এবং নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির বিষয় গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (BMCCI) সভাপতি আনোয়ার শহীদ মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতো’ সেরি ড. আহমাদ জাহিদ হামিদির সঙ্গে মতবিনিময় করেন।
MIHAS-এর এবারের আয়োজনে মালয়েশিয়ার হালাল খাতকে আরও আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করার একটি নতুন উদ্যোগও নেওয়া হয়েছে। MATRADE ও Department of Islamic Development Malaysia (JAKIM)-এর মধ্যে একটি Letter of Intent (LOI) স্বাক্ষর হয়েছে।
এর আওতায় Malaysia Halal Global Nexus (MyHGN) উদ্যোগের অধীনে Halal Development Officer (HDO) Programme চালু করা হবে। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত MATRADE কর্মকর্তারা এ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে মালয়েশিয়ার হালাল সনদ, নীতিমালা ও বাজারব্যবস্থা সম্পর্কে সহযোগিতা করবেন।
MIHAS-এর পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে Global Halal Summit (GHaS)। মালয়েশিয়ার হালাল নীতি, সনদায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এতে সরকারি সংস্থা, নীতিনির্ধারক, ইসলামি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
২০০৪ সালে যাত্রার পর থেকে MIHAS-এর মাধ্যমে ৩৫ বিলিয়ন রিঙ্গিতের বেশি রপ্তানি বিক্রি হয়েছে। একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ লাখের বেশি ব্যবসায়ী দর্শনার্থী এই আয়োজনে অংশ নিয়েছেন।
২২তম আসরের MIHAS 2026-ও মালয়েশিয়ার হালাল অর্থনীতিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার পাশাপাশি বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর ব্যবসায়ীদের জন্য নতুন বাণিজ্যিক যোগাযোগের সুযোগ তৈরি করছে।
Posted ০৭:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com