|

Advertisement
×

বিএফআইইউর পাঁচ কর্মকর্তাকে বদলি

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ১২ বার পঠিত

বিএফআইইউর পাঁচ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঁচ কর্মকর্তাকে বদলি করেছে বাংলাদেশ ব্যাংক। বদলির তালিকায় রয়েছেন তিনজন অতিরিক্ত পরিচালক ও দুজন যুগ্মপরিচালক।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত পরিচালক মো. রোকন-উজ-জামানকে কৃষিঋণ বিভাগ-২-এ, মোহাম্মদ সানাউল আলম সমুকে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের ডিভিশন-২-এ এবং কামরুল হাসান আজাদকে আইন বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, যুগ্মপরিচালক মো. জয়নুল আবেদীনকে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে এবং মোহাম্মদ সাইফুল ইসলামকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, বদলির আদেশ কার্যকর হওয়ার পর ৮ নভেম্বর কর্মদিবসের শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত বলে গণ্য হবেন। একই সঙ্গে নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় কার্যভার প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিএফআইইউ দেশের আর্থিক খাতে অর্থ পাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত ও প্রতিরোধে কাজ করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সন্দেহজনক লেনদেনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী ও তদন্তকারী সংস্থার কাছে প্রতিবেদন পাঠানো প্রতিষ্ঠানটির অন্যতম দায়িত্ব।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:০২ অপরাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com