বিজ্ঞপ্তি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৪৯ বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বগুড়া অঞ্চলের বীমাদাবির ৪ কোটি ৩১ লাখ ৫৩ হাজার টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রকল্প ইনচার্জ আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চকন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোকলেছুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, আল আমিন একক বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ আফজাল হোসেন, পপুলার ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক, একুশে টেলিভিশন ও দৈনিক আজকালের খবরের জয়পুরহাট জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম প্রমুখ।
Posted ০৮:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন