মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ট্রাফিক পুলিশের সম্মানে ইসলামী ব্যাংকের ইফতার

সোমবার, ২০ মে ২০১৯   প্রিন্ট   ৬৬৩ বার পঠিত

ট্রাফিক পুলিশের সম্মানে ইসলামী ব্যাংকের ইফতার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে পবিত্র রমযান মাসে রাজধানীর যানবাহন নিয়ন্ত্রণে নিয়োজিত ট্রাফিক পুলিশের সম্মানে ইফতার বিতরণ কর্মসূচি রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় ট্রাফিক পূর্ব বিভাগ মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদ, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মোঃ ইয়াহিয়া ও হাসনে আলম এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সালেহ ইকবালসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় রাজধানীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

Facebook Comments Box

Posted ০৩:২৮ অপরাহ্ণ | সোমবার, ২০ মে ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com