|

Advertisement
×

দুই বিমা কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

দুই বিমা কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির সঙ্গে বিমাসংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখতে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতে সংশ্লিষ্ট সব ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, আইডিআরএর গত ৯ নভেম্বরের চিঠির সঙ্গে সংযুক্ত নির্দেশনায় গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির মেরিন (কার্গো) বিমা ব্যবসার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছে।

আইডিআরএর সিদ্ধান্ত অনুযায়ী, গত ৫ নভেম্বর থেকে তিন মাসের জন্য কোম্পানি দুটির মেরিন (কার্গো) বিমা ব্যবসার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়ে দেশের সব ব্যাংককে অবহিত করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছিল আইডিআরএ।

এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক সব এডি ব্যাংককে সংশ্লিষ্ট দুই বিমা কোম্পানির সঙ্গে মেরিন (কার্গো) বিমাসংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com