নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৬ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৫০ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৩৩ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৫ শতাংশ। তৃতীয় স্থানে থাকা আইপিডিসির ৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩২ শতাংশ। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডসের ২৯ কোটি ৭০ লাখ ১ হাজার টাকা, সায়হাম টেক্সটাইলের ২৭ কোটি ৬৫ লাখ টাকা, সাইনপুকুর সিরামিকসের ২২ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ২০ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা,ব্র্যাক ব্যাংকের ২০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা, প্রাইম ব্যাংকের ১৮ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা ও সিটি ব্যাংকের ১৭ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয়েছে।
Posted ০৪:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন