|

Advertisement
×

তৃতীয়বার সাফা অ্যাওয়ার্ড অর্জন ন্যাশনাল লাইফের

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৫০ বার পঠিত

তৃতীয়বার সাফা অ্যাওয়ার্ড অর্জন ন্যাশনাল লাইফের

দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রফেশনাল পুরস্কার ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। লাইফ বীমা ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বীমা কোম্পানী হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই অ্যাওয়ার্ড অর্জন করে।

২৮ নভেম্বর ঢাকায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা কর্তৃপক্ষ ২০২৫ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও মূল্যায়নে সকল ক্যাটাগরিতে সর্বোচ্চ মান অর্জন করায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে এই পুরস্কার প্রদান করে।

ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস এফসিএ দক্ষিণ এশিয়ার গৌরবময় এই প্রফেশনাল অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। অ্যাওয়ার্ডটি তুলে দেন সাফার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সাফার প্রেসিডেন্ট হুমায়ুন কবির এফসিএসহ সার্কভুক্ত দেশগুলোর ইনস্টিটিউট প্রধানরা উপস্থিত ছিলেন।
সাফা দক্ষিণ এশিয়া তথা সার্কভুক্ত দেশগুলোর প্রফেশনাল হিসাববিদদের ইনস্টিটিউট সমূহের কেন্দ্রীয় সংগঠন। প্রতিবছর সংগঠনটির অন্তর্ভূক্ত দেশগুলোর প্রতিষ্ঠান সমূহের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও নিরীক্ষ করে সকল সূচকে সর্বোচ্চ নাম্বার অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে এই অ্যাওয়ার্ড প্রদান করে।

ন্যাশনাল লাইফের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে ট্রান্সপারেন্সি, একাউন্টটেবিলিটি, কর্পোরেট গর্ভনেন্স ও আন্তর্জাতিক মানের আর্থিক বিবরণী প্রকাশিত হয়।
বাংলাদেশের ইতিহাসে একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তৃতীয় বার মর্যাদাশীল এই অ্যাওয়ার্ড অর্জন করলো। ২০২২ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের জন্য প্রথমবার এবং ২০২৩ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের জন্য দ্বিতীয়বার ন্যাশনাল লাইফ এই অ্যাওয়ার্ড অর্জন করে। তৃতীয়বার এই অ্যাওয়ার্ড অর্জন করায় কোম্পানীর পরিচালনা পর্ষদসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী আনন্দিত। এই অর্জনের মধ্যদিয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেশের জীবন বীমা শিল্পে আরো উচ্চতর স্থানে নিজেদের অবস্থান করে নিয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৫০ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com