|

Advertisement
×

ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের ইফতার মাহফিল

সোমবার, ০৩ জুন ২০১৯   প্রিন্ট   ৯০৭ বার পঠিত

ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের ইফতার মাহফিল

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল শুক্রবার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ।

ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর মো. মুজাহিদুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ডা. তানভীর আহমেদ, প্রফেসর ড. মো. সালেহ জহুর ও প্রফেসর ড. মো. ফসিউল আলম, শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস ও হাসনে আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলপ্রধান মো. আমিরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সালেহ ইকবাল প্রমখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বলেন, ইসলামী ব্যাংক দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসলামী ব্যাংক এর ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ত্রাণ ও পূণর্বাসন কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করছে। সোয়া কোটি গ্রাহকের আস্থা ও ভালোবাসা, গণমানুষের অকুন্ঠ সমর্থন ইসলামী ব্যাংকের ধারাবাহিক সাফল্যের চালিকাশক্তি ।

সভাপতি বলেন, ইসলামী ব্যাংক সব নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুন যথাযথ পরিপালন করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ব্যাংকিংসেবা প্রদান করছে। এ ব্যাংকের কল্যাণধর্মী সেবা দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে উদ্ভাবনী বিনিয়োগের জন্য বিশ্বব্যাপী ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন সিবাফি প্রদত্ত বিশ্বসেরা ইসলামিক ব্যাংক সিবাফি অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করেছে ইসলামী ব্যাংক। এই ব্যাংক বিশ্বে ইসলামী ব্যাংকিংয়ের মডেল হিসেবে পরিগণিত। তিনি ইসলামী ব্যাংকের আধুনিক সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com