রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্ত্রীকে দেড় কোটি শেয়ার দিলেন ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা

বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯   প্রিন্ট   ৭০৩ বার পঠিত

স্ত্রীকে দেড় কোটি শেয়ার দিলেন ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা মাহবুবুর রহমান তার স্ত্রী হামিদা রহমানকে প্রায় দেড় কোটি শেয়ার উপহার দিয়েছেন।

পূর্বে দেয়া ঘোষণা অনুযায়ী, মাহবুবুর রহমানের বিও হিসাব থেকে হামিদা রহমানের বিও হিসাবে শেয়ার সরবরাহ করা হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ডিএসই জানায়, গত ১৬ জুন স্ত্রী হামিদা রহমানকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দেন মাহবুবুর রহমান। ওই ঘোষণা অনুযায়ী মাহবুবুর রহমানের কাছে থাকা ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার শেয়ার তার স্ত্রীর অনুকূলে সরবরাহ করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২ হাজার ৬৫৪ কোটি ৯১ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ২৬৫ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৯১৩টি।

এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে ৩১ দশমিক ৭৮ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৬ দশমিক ৯৯ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৭৪ শতাংশ এবং বিদেশিদের কাছে ২ দশমিক ৪৯ শতাংশ শেয়ার আছে।

Facebook Comments Box

Posted ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com