Ad
x

হজযাত্রীদের সেবায় ইসলামী ব্যাংকের হজবুথ উদ্বোধন

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯   প্রিন্ট   ৬৪৭ বার পঠিত

হজযাত্রীদের সেবায় ইসলামী ব্যাংকের হজবুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে হজযাত্রীদের বিশেষ সেবা প্রদানের জন্য আশকোনা হজক্যাম্পে হজবুথ উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে বুধবার এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল জব্বার ও মো. ওমর ফারুক খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থজোন প্রধান মো. আমিনুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়াসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

ব্যাংকের হজবুথ থেকে হজযাত্রীদের জন্য ডলার ও রিয়েল এনডোর্স ও এক্সচেঞ্জ করা, সরকারি হজযাত্রীদের খাবারের টাকা ফেরত, হজ গাইড প্রদান, এটিএম সেবা ও বিভিন্ন তথ্য প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ০৩:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com