|

Advertisement
×

চলে গেলেন মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর

বুধবার, ১০ জুলাই ২০১৯   প্রিন্ট   ৬১৭ বার পঠিত

চলে গেলেন মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর

প্রখ্যাত মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অঅজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

তিনি দীর্ঘদিন ধরে মাইলো ফাইব্রোসেস (রক্তের ক্যান্সার) আক্রান্ত ছিলেন। গত ৮ জুলাই বেলা ১১টার দিকে তাঁকে আসগর আলী হাসপাতালে লাইফ সার্পোট দেওয়া হয়।

মুহাম্মদ জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে অর্পূব জাহাঙ্গীর। তিনি জানান, রাত হওয়ায় বাবার মরদেহ হিমঘরে রাখা হয়েছে।

আজ বুধবার সকালে তাঁর মরদেহ রাজধানীর শান্তি নগরের কুলসুম টাওয়ারের বাসায় নেওয়া হয়। পরে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০ সালের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয়ায় যুক্ত হন। নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়ক পাশাপাশি আর্ন্তজাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:১৮ অপরাহ্ণ | বুধবার, ১০ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com