Ad
x

শেষ হলো বিসিক কর্মকর্তাদের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা

শনিবার, ১৩ জুলাই ২০১৯   প্রিন্ট   ৮০৫ বার পঠিত

শেষ হলো বিসিক কর্মকর্তাদের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা

রাজধানীর উত্তরায় শেষ হলো বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে বিসিকের কর্মকর্তাদের ‘Investment Project Preparation and Appraisal-প্রকল্প প্রণয়ন ও মূল্যায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। ৫ দিনব্যাপী এ আবাসিক কোর্স অনুষ্ঠিত হয় উত্তরা স্কিটি মিলনায়তনে। বিসিকের প্রধান, জেলা, উপজেলা ও আঞ্চলিক কার্যালয়ের ২৫ জন কর্মকর্তাকে প্রকল্প প্রণয়নবিষয়ক এ প্রশিক্ষণ দেয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মূলত বিসিক, শিল্প সহায়ক কেন্দ্র এবং ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে যোগদান করা নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়। প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেত ৫ দিনের এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন।
এর আগে ৫টি ধাপে সারাদেশের প্রায় ১২৫ জন বিসিক কর্মকর্তাদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং প্রিজম প্রকল্পের পরিচালক মো. মাহবুবুর রহমান, স্কিটির অধ্যক্ষ মো. শফিকুল আলম, প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেতসহ বিসিক, স্কিটি ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com