Ad
x

প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো আয়োজন

রবিবার, ১৪ জুলাই ২০১৯   প্রিন্ট   ৬৫৯ বার পঠিত

প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো আয়োজন

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সম্প্রতি দুদিনব্যাপী শিক্ষা মেলা ‘প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০১৯’-এর আয়োজন করা হয়। এতে ১০টি দেশের ৩৪টি বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় এক জায়গায় এসেই শিক্ষার্থীরা পান আবেদন প্রক্রিয়াসহ খোঁজখবর নেয়ার সুযোগ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলম আরা বেগম এক্সপোর উদ্বোধন করেন। এ সময় দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে এ এডুকেশন এক্সপোর আয়োজন করে ইন্টারন্যাশনাল এডুকেশন কনসোর্টিয়াম অব বাংলাদেশ। এডুকেশন এক্সপোতে ছিল বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট অ্যাডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড়। এছাড়া বিদেশী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ।

Facebook Comments Box

Posted ০৪:০৬ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com