বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ প্রিন্ট ৮২৭ বার পঠিত
গ্রাহকের সর্বোত্তম সেবা দেয়ার উদ্দেশে পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এনআরবি ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগের প্রধান মীর শফিকুল ইসলাম। বিমানের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সালাহউদ্দিন।
চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বিজনেস ক্লাস টিকিটের ওপর ২০ শতাংশ এবং অভ্যন্তরীণ টিকিটে ১০ শতাংশ মূল্য ছাড় পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেন এবং বিমানের অফিসার ইনচার্জ এএফএম আনিসুর রহমান।
Posted ০৩:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com