Ad
x

কুমিল্লা শ্রীমন্তপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

বুধবার, ০৭ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৫৪৭ বার পঠিত

কুমিল্লা শ্রীমন্তপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুরে শনিবার উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল জব্বার, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হাই বাবলু ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজুল ইসলাম।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা শাখাপ্রধান মো. নাছির উদ্দিন।

ব্যাংকের এজেন্ট ও সুহাইনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আসিফ ধন্যবাদ জ্ঞাপন করেন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com