Ad
x

ইসলামী ব্যাংকের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

শনিবার, ১০ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৬৩৬ বার পঠিত

ইসলামী ব্যাংকের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে মঙ্গলবার নীলফামারী সদর উপজেলার চাঁদের হাট ডিগ্রি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ গোলাম হায়দার। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনপ্রধান এ কে এম পেয়ার আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রংপুর অফিস এর উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলার রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান সাহিদ মাহমুদ, চাঁদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম এবং রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু) উপস্থিত ছিলেন।

ব্যাংকের উদ্যোগে নিলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবন, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ১২:১৫ অপরাহ্ণ | শনিবার, ১০ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com