শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইসলামী ব্যাংক সিলেট জোনের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বুধবার, ২১ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৫০৮ বার পঠিত

ইসলামী ব্যাংক সিলেট জোনের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের উদ্যোগে সম্প্রতি সিলেটের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সুনামগঞ্জ জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক সৈয়দ তরিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনপ্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ শাখাপ্রধান কায়সার আহমেদ। এ কার্যক্রমের আওতায় সুনামগঞ্জ জেলার কুরবাননগর, গৌড়ারং, রংগাড়চর, তাহিরপুর ও জামালগঞ্জসহ সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, পেঁয়াজ, আলু, চিড়া, চিনি, ডাল, তেল ও লবন বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ০৩:১২ অপরাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com