Ad
x

লাইক সংখ্যা না দেখানোর পরিকল্পনা ফেসবুকের

বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৫০ বার পঠিত

লাইক সংখ্যা না দেখানোর পরিকল্পনা ফেসবুকের

ব্যবহারকারীদের মানসিক চাপ কমাতে বিনিময় করা পোস্টে কতজন ‘লাইক’ দিয়েছে সে সংখ্যা সবাইকে না দেখানোর পরিকল্পনা এঁটেছে ফেসবুক। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও শিগগিরই এ বিষয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হবে, জানিয়েছে ফেসবুক।

প্রতিষ্ঠানটির মালিকানাধীন ছবি ও ভিডিও বিনিময়ের সেবা ‘ইনস্টাগ্রাম’ও বেশ কয়েক মাস ধরে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, জাপান এবং ব্রাজিলে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।

সম্প্রতি চ্যানেলের ‘গ্রাহক’ সংখ্যার সর্বশেষ তথ্যের বদলে আনুমানিক সংখ্যা প্রদর্শনের সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউটিউব। নতুন এ পরিকল্পনার আওতায় বিভিন্ন চ্যানেলে গ্রাহক সংখ্যা হাজার পার হলেই কেবল ‘গ্রাহক’ সংখ্যা যুক্ত করবে ভিডিও স্ট্রিমিং সাইটটি। উল্লেখ্য, অনেক সময় জনপ্রিয় ব্যক্তিদের মানহীন বিভিন্ন পোস্টেও হাজার হাজার লাইক পড়ে। আর এ কারণে পোস্টটি ভালো না লাগলেও অন্য ব্যবহারকারীরা নিজের অজান্তেই ‘লাইক’ দিতে প্ররোচিত হন।

Facebook Comments Box

Posted ০১:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com