রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ভিটামিন ‘এ’ সমৃদ্ধ গোল্ডেন রাইস আসছে

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৭৭৮ বার পঠিত

ভিটামিন ‘এ’ সমৃদ্ধ গোল্ডেন রাইস আসছে

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিজ্ঞানীরা ফসলের নতুন নতুন উন্নত জাত উদ্ভাবন করায় ফসলের নিবিড়তা ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এজন্য আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিছু কিছু ক্ষেত্রে উদ্বৃত্তও রয়েছে। অচিরেই ভিটামিন এ সমৃদ্ধ গোল্ডেন রাইস অবমুক্ত করা হবে।’

সোমবার মন্ত্রণালয়ে নিজ অফিসকক্ষে ইউএসএআইডি’র প্রধান বিজ্ঞানী ড. রবার্ট বার্ট্রামের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের কৃষিবিজ্ঞানীদের আধিক তাপ সহনশীল গমের জাত উদ্ভাবনের ফলে দেশে গমের আবাদ হচ্ছে। এছাড়া ভুট্টা কখনই আমাদের ফসলের তালিকায় ছিল না, নতুন উন্নত জাত উদ্ভাবন করায় এর উৎপাদন ভালো হচ্ছে। আগামী মৌসুমে প্লোট্রি খামারের জন্য ভুট্টা আমদানি করতে হবে না, দেশেই চাহিদার সম্পূর্ণ উৎপন্ন হবে।’

রবার্ট বার্ট্রাম বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকার এবং আমাদের জনগণের সঙ্গে আপনাদের দৃঢ় বন্ধন রয়েছে। অর্থনৈতিক ও কৃষি ক্ষেত্রে এ বন্ধন খুব মজবুত। বাংলাদেশের সাথে মার্কিন সরকারের অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তবে কৃষিক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে চায় মার্কিন সরকার।

নব্বই দশকে বাংলাদেশে কাজ করে গেছেন ড. রাবার্ট। এবার বাংলাদেশে এসে মন্ত্রণালয়ের বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং বাংলাদেশের কৃষি ও আর্থসামাজিক উন্নয়ন দেখে তিনি অবিভূত হন। বলেন, ‘বাংলাদেশের কৃষিক্ষেত্রে বিজ্ঞানীরা বেশ ভালো কাজ করছেন। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।’

মন্ত্রীর সঙ্গে এ সময় প্রতিনিধিদলের বিটি বেগুন, হাইব্রিড, ইমপ্রুভ ভেরাইটিসহ বায়োটেকনোলজি নিয়ে কথা হয়। জমিতে কীটনাশক ব্যবহার নিয়ে প্রতিনিধিদল বলেন, সবার আগে আমাদের পরিবেশের কথা ভাবতে হবে। ‘বাংলাদেশের সাথে অংশীদারিত্বমূলক কাজের ক্ষেত্র আরও বাড়াতে চান’ উল্লেখ করে তারা নিরাপদ ও পুষ্টি-সমৃদ্ধ খাদ্য উৎপাদনে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান।

Facebook Comments Box

Posted ০৮:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com