Ad
x

বিজয়নগরে ইসলামী ব্যাংকের প্রথম ব্যাংকিং বুথ উদ্বোধন

সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৬০৫ বার পঠিত

বিজয়নগরে ইসলামী ব্যাংকের প্রথম ব্যাংকিং বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রথম ব্যাংকিং বুথ রোববার উদ্বোধন করা হয়েছে রাজধানীর বিজয়নগরে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বুথ উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল জব্বার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ভিআইপি রোড শাখাপ্রধান মোহাম্মদ সিরাজুল আলম। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য দেন হক’স বে অটোমোবাইলসের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন বিজয়নগর বুথ ইনচার্জ মো. মোশাররফ হোসেন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বুথ ব্যাংকিং কার্যক্রমের আওতায় হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, ফরেন রেমিট্যান্স উত্তোলন, ইউটিলিটি বিল জমা ও বিনিয়োগসহ বিভিন্ন ধরনের ব্যাংকিংসেবা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, শিল্প, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সেক্টরে দেশ অনেক এগিয়েছে। এই অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে ইসলামী ব্যাংক। সব শ্রেণি-পেশার মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই বুথ ব্যাংকিং কার্যক্রমের সূচনা করা হলো। ব্যাংকিং বুথের মাধ্যমে ইসলামী ব্যাংকের কল্যাণমুখী কার্যক্রম ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।

Facebook Comments Box

Posted ০৪:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com