|

Advertisement
×

ইসলামী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ সোসাইটির এজিএম

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৯৮ বার পঠিত

ইসলামী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ সোসাইটির এজিএম

ইসলামী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও সোসাইটির অনুষ্ঠিত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবু রেজা মো. ইয়াহিয়া সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও সোসাইটির চেয়ারম্যান মো. ওমর ফারুক খান। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল জব্বার ও মো. সালেহ্ ইকবাল, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহের আহমেদ, এএএম হাবিবুর রহমান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমসহ সোসাইটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com