Ad
x

আইবিসিএমএল মার্চেন্ট ব্যাংকিং বিজনেসের উদ্বোধন

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৫৪২ বার পঠিত

আইবিসিএমএল মার্চেন্ট ব্যাংকিং বিজনেসের উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইবিসিএমএল) মার্চেন্ট ব্যাংকিং বিজনেসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম সোমবার রাজধানীর দিলকুশায় আইবিসিএমএলের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে.কিউ.এম হাবিবুল্লাহ্ এফসিএস, হাসনে আলম, মো. আব্দুল জব্বার, মো. ওমর ফারুক খান ও মো. সালেহ্ ইকবাল এবং আইবিসিএমএলের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম এফসিএসহ ব্যাংক ও আইবিসিএমএলের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com