|

Advertisement
×

ভোলায় ইসলামী ব্যাংকের লিডার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বুধবার, ১৬ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৫৮৮ বার পঠিত

ভোলায় ইসলামী ব্যাংকের লিডার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ভোলা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মসূচি ১২ অক্টোবর শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের বরিশাল জোনপ্রধান মোঃ আবদুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার ও ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট ডিভিশনপ্রধান এম জোবায়ের আজম হেলালী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভোলা শাখাপ্রধান মুহাম্মদ আবুল কালাম আল আযাদ। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডার ও ডেপুটি কেন্দ্র লিডাররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com