|

Advertisement
×

রংপুরে ইসলামী ব্যাংকের আরডিএস গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সোমবার, ২১ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৫৯৫ বার পঠিত

রংপুরে ইসলামী ব্যাংকের আরডিএস গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রংপুর জোনের উদ্যোগে ‘আরডিএস (ক্ষুদ্র বিনিয়োগ) ক্যাম্পেইন’ উপলক্ষে গ্রাহক সমাবেশ ও মেলা শনিবার রংপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম। ব্যাংকের রংপুর জোনপ্রধান এ.কে.এম. পেয়ার আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের মহাব্যবস্থাপক মোঃ জুলকার নায়েন ও মোঃ সাইফুল ইসলাম খান এবং উপ মহাব্যবস্থাপক মোঃ ফজলার রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএফএম আনিসুর রহমান। অনুষ্ঠানে রংপুর অঞ্চলের বিরামপুর, সুন্দরগঞ্জ, সৈয়দপুর, জলঢাকা, পীরগঞ্জ ও রংপুর শাখার আরডিএস গ্রাহক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদান ও ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে সারাদেশে এ ক্যাম্পেইন চলছে।

আরো পড়ুন : ইসলামী ব্যাংক ঢাকা নর্থ জোনের আরডিএস গ্রাহক সমাবেশ

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩০ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com