সোমবার ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রিজম প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৫৬৬ বার পঠিত

প্রিজম প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ

রাজশাহীতে শেষ হলো “এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং” শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। নগরীর বোয়ালিয়ারের দোশরমন্ডল রোডের এআরকে আইটি সলিউশনসের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।

এ প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই-মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হয়। যেসব উদ্যোক্তার ফেসবুক এবং ওয়েবে এসএমই পণ্যের পেজ আছে, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের প্রশিক্ষক এএসএম সামজিদুল ইসলাম ৩ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষ সমাপনী অনুষ্ঠানে অংশহগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হয়। এ সময় এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও ময়মনসিংহে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৮টি বিভাগীয় ও জেলা শহরে ২০ জনকরে মোট ২শ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসএমই ফাউন্ডেশন।

আরো পড়ুন :  শিল্প মন্ত্রণালয় ও বিসিক কর্মকর্তাদের ক্রয়বিধি-সংক্রান্ত প্রশিক্ষণ

Facebook Comments Box
×

Posted ০১:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com