|

Advertisement
×

ওয়ান ব্যাংক-বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ চুক্তি সই

সোমবার, ২৮ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৭১৩ বার পঠিত

ওয়ান ব্যাংক-বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ চুক্তি সই

বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বিষয়ে ওয়ান ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংক বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোলপ্লাজায় স্থাপিত বুথের মাধ্যমে টোলের অর্থ সংগ্রহের সেবা দেবে।

গত ২৪ অক্টোবর ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও হিসাব) ড. মো. মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

এসময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার আনোয়ারুল ইসলাম, ওয়ান ব্যাংক লিমিটেডে অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক রোজিনা আলিয়া আহমেদসহ প্রতিষ্ঠান দু’টির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২০ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com