|

Advertisement
×

হাতেখড়ির আয়োজনে শিশুকিশোর মোবাইল ফটোগ্রাফী প্রদর্শনী

সোমবার, ১১ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৬৯ বার পঠিত

হাতেখড়ির আয়োজনে শিশুকিশোর মোবাইল ফটোগ্রাফী প্রদর্শনী

জাতীয়-কিশোর পত্রিকা হাতেখড়ির আয়োজনে রাজধানীতে দুদিনব্যাপী মোবাইল ফটোগ্রাফী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিশুকিশোরদের মোবাইলে তোলা অর্ধশত ছবি নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে ৮ নভেম্বর উদ্বোধন হওয়া দুদিনব্যাপী চলে প্রতিদিন ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।সারা দেশ থেকে View From Your Eyes 2019 প্রতিযোগিতায় আহবানকৃত ছবির বাছাই করা মোবাইল ফটোগ্রাফী নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে ৪০ জন শিশুকিশোর ফটোগ্রাফার। অংশগ্রহণকারীদের মধ্য থেকে দুটি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। ক বিভাগে প্রথম স্থান অর্জন করে অরিজিৎ আবির, ২য় রনি ও তৃতীয় স্থান অর্জন করে আফিয়া ইবনাত জয়া এবং খ বিভাগে প্রথম স্থান অর্জন করে আকলিমা আক্তার, ২য় দিব্য জতি কুন্ডু ও তৃতীয় স্থান অর্জন করে ফাহমিদা চৌধুরী।

পুরস্কার বিতরন অনুষ্ঠানে হাতেখড়ির সম্পাদক ও প্রকাশক শিশু সংগঠক তাহাজুল ইসলাম ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাউন্ট এভারেস্ট জয়ী পর্বত আরোহী এম এ মুহিত। বিশেষ অতিথি ছিলেন হাতেখড়ির উপদেষ্টা আলাউদ্দিন গোলন্দাজ, খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজি জাবেদ ইকবাল শিহাব ও তরুণ অভিনয়শিল্পী তামিম খন্দকার। ফিচার এডিটর আব্দুল্লাহ আল মামুন ও নিউজরুম এডিটর আরিয়ান হাবিবের উপস্থাপনায় এসময় হাতেখড়ির চিফ ফটোগ্রাফার আনিসুর রহমান উদয়, সংবাদ প্রতিনিধি, ভলান্টিয়ার, ফটোগ্রাফার ও ইভেন্ট সমন্বয়করা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:১০ পূর্বাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com