Ad
x

চট্টগ্রামে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ সম্পন্ন

সোমবার, ১৮ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৬২৯ বার পঠিত

চট্টগ্রামে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ সম্পন্ন

চট্টগ্রামে শেষ হলো এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল অ্যাসিসটেন্স টু বিসিকের আয়োজনে “এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং” শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

এ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই-মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হয়। যেসব উদ্যোক্তার ফেসবুক, অনলাইন, ইউটিউব এবং ওয়েবে এসএমই পণ্যের পেজ আছে, তাদের দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৩ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করেন। রোববার সকালে প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ০২:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com