বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ প্রিন্ট ৫৬৪ বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সেনানিবাসের সার্বিক ব্যবস্থাপনায় বগুড়া গলফ্ ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী ৩য় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট ২০১৯ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আলম এসইউপি, এডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।
অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া গলফ্ ক্লাবের সেক্রেটারি লে. কর্নেল আবু মোহাম্মদ ছিদ্দিক আলম। আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ সুমন রেজা, ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ ইকবাল, ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল জুবায়ের, ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিব উল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল নিশাতুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুরুল আলমসহ সেনাবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন গলফার।
Posted ০৩:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com