মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

জাপানের চুগোকু মেরিনের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি

বুধবার, ০১ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৬৩০ বার পঠিত

জাপানের চুগোকু মেরিনের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি

বাংলাদেশে বাণিজ্যিক জাহাজ রংয়ের কাজ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে জাপানের চুগোকু মেরিন পেইন্টস লিমিটেড (সিএমপি) ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

সম্প্রতি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত প্রয়োজনীয় রং উৎপাদন, বিপণন ও ক্রয়ের কাজ এক হয়ে করার চুক্তি হয়েছে প্রতিষ্ঠান দু’টির মধ্যে। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দেশে জাহাজে ব্যবহৃত রং উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রেখে ও সেবা প্রদান নিশ্চিত করে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের নিয়ে যেতে বদ্ধ পরিকর। গুণগতমান ধরে রেখে বিশ্বমানের মেরিন পেইন্টসের সহজলভ্যতা নিশ্চিত করতে এবং সেটিকে পরবর্তী ধাপে নিয়ে যেতে প্রতিষ্ঠান দু’টি এক হয়ে কাজ করবে।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী ও চুগোকু মেরিন পেইন্টস (সিঙ্গাপুর) পিইটির ব্যবস্থাপনা পরিচালক ইউইচিরো নাগাওয়াকা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

Facebook Comments Box

Posted ০১:০২ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com