Ad
x

মোবাইল অ্যাপের মাধ্যমে এক মিনিটেই অ্যাকাউন্ট খুলছে পদ্মা ব্যাংক

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৬২১ বার পঠিত

মোবাইল অ্যাপের মাধ্যমে এক মিনিটেই অ্যাকাউন্ট খুলছে পদ্মা ব্যাংক

দেশে প্রথমবারের মতো এক মিনিটে কাগজপত্রের ভোগান্তি ছাড়া অ্যাকাউন্ট খোলার নতুন পদ্ধতি নিয়ে এলো পদ্মা ব্যাংক লিমিটেড। ‘পদ্মা ক্লিক’ মোবাইল অ্যাপের মাধ্যমে কাগজপত্রের ভোগান্তি ছাড়াই অ্যাকাউন্ট খুলছেন গ্রাহকরা। ভোগান্তি না থাকায় গ্রাহকদের সাড়াও মিলছে সেবাটিতে।

সম্প্রতি পদ্মা ব্যাংক এক মিনিটে অ্যাকাউন্টের এ ক্যাম্পেইন শুরু করে গুলশান-১ ডিএনসিসি মার্কেটে। দুদিনের এ ক্যাম্পেইনে আশানুরূপ সাড়া পায় ব্যাংক। এ সময় খোলে প্রায় ২০০ অ্যাকাউন্ট।

পদ্মা ব্যাংকের এসইভিপি অ্যান্ড হেড অব বিজনেস জাবেদ আমিন জানান, গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে ও গ্রাহকদের আস্থা ফেরাতে আমরা প্রতিশ্রুতিবন্ধ। গ্রাহকদের অ্যাকাউন্ট ওপেনিং সহজ করতে আমরা পদ্মা মোবাইল অ্যাপ লঞ্চ করেছি। গ্রাহক সাড়াও ভালো পাচ্ছি। এ বছর আমাদের মূল টার্গেট হচ্ছে গ্রাহকদের আস্থা ফেরানোর পাশাপাশি লসমেকিং শাখাগুলোকে প্রফিটে নিয়ে যাওয়া ও সব অফিসারের প্রডাক্টিভিটি বাড়ানোয় ফোকাস করা। এ ক্যাম্পেইন বিভিন্ন প্রতিষ্ঠান, শপিংমলে বছরব্যাপী চলবে।

Facebook Comments Box

Posted ০৩:৪৮ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com