বিবিএনিউজ.নেট
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ প্রিন্ট ১০৭০ বার পঠিত
সৎসঙ্গের প্রাণপুরুষ যুগ-পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩২তম আবির্ভাব বর্ষ-স্মরণ মহোৎসব উপলক্ষে সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি দুদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজধানীর শাঁখারীবাজারে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা এই মহাপুরুষের জীবনী ও বাণী নিয়ে আলোচনা, তাঁর প্রতিকৃতিসহ আনন্দ শোভাযাত্রা, অনুক‚লগীতি পরিবেশন, বৈদিক নৃত্য এবং ধর্মীয় নাটক পরিবেশন করবেন।
অনুষ্ঠানে সংগঠনের শিল্পীদের পাশাপাশি জাতীয় শিল্পীরাও সংগীত পরিবেশ করবেন। এদের মধ্যে প্রখ্যাত বাউলশিল্পী শফি মন্ডল অন্যতম। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন সঙ্গীত পরিচালক লিটন দাশ-সাংস্কৃতিক সম্পাদক নিলিপ আচার্য্য, নৃত্য পরিচালনা করবেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক মৈত্রী সরকার এবং নাটক পরিচালনায় হাসান মহারথী।
সভায় প্রধান অতিথি থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। শ্রীশ্রীঠাকুর অনুক‚লচন্দ্র সৎসঙ্গ, ঢাকা মহানগর শাখার সভাপতি ডা. হরেকৃষ্ণ বসু (স.প্র.ঋ), উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পৃথ্বীশ সরকার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রশান্ত দেবনাথ (স.প্র.ঋ) অনুষ্ঠানে জাতিধর্মবর্ণ নির্বিশেষে ভক্তদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com