|

Advertisement
×

ইউনিক্লো সোশ্যাল বিজনেসের সাথে গার্ডিয়ান লাইফের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০   প্রিন্ট   ৭৮৬ বার পঠিত

ইউনিক্লো সোশ্যাল বিজনেসের সাথে গার্ডিয়ান লাইফের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে, যার অধীনে ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেডের কর্মীগণ লাইফ কভারেজ এবং চিকিৎসা সুবিধা (আইপিডি, ওপিডি এবং প্রসূতি) উপভোগ করবেন। সমস্ত কর্মী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের অন্যান্য সদস্যরা এই চুক্তির আওতায় আসবে।

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক নিজ নিজ কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

গার্ডিয়ান লাইফের পক্ষে মাহমুদ আফসার ইবনে হোসেন, এসভিপি এবং হেড অব কর্পোরেট সেলস; মাহবুব মোর্শেদ নাঈম, সিনিয়র অফিসার এবং মির্জা রাশেদ নেওয়াজ, অফিসার, কর্পোরেট সেলস এবং ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেডের পক্ষে মোহাম্মদ কাওসার কামরুল হাসান, ম্যানেজার, অ্যাকাউন্টস, ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন; শামীম রেজা শুভ, সহকারী ব্যবস্থাপক, এইচ আর এবং শাফাত রহমান, সিনিয়র এক্সিকিউটি্ভ এইচ আর এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com