বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ প্রিন্ট ৪৩৮ বার পঠিত
আট নারীকে বিশেষ সম্মাননা দিয়েছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। রোববার রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ‘আউটস্ট্যান্ডিং উইম্যান অ্যাওয়ার্ডস ২০২০’ নামের এই পুরস্কার প্রদান করা হয়।
বিভিন্ন খাতে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত বিজিএমইএ’র সভাপতি রুবানা হক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসিআই কনস্যুমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর,বিজনেস ডিরেক্টর কামরুল হাসান এবং মার্কেটিং ম্যানেজার খন্দকার ইশতিয়াক আহমদ।
যাদের সম্মাননা দেওয়া হয়েছে তারা হলেন, অবস্টেট্রিকাল অ্যান্ড গাইনীকোলজিকাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি সামিনা চৌধুরী, বাংলাদেশ এনভায়রনমেন্ট লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, খান’স কিচেনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বেগম, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা সুলতানা, ব্র্যাক ইন্টারন্যাশনালের হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর শারমিন সুলতান, ক্রীড়ায় (স্প্রিন্টার) শিরিন আক্তার, মডেল পিয়া জান্নাতুল এবং কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
Posted ০৩:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com