Ad
x

ঢাকায় বিসিকে কম্পিউটার স্কিল বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

শনিবার, ১৪ মার্চ ২০২০   প্রিন্ট   ৫৬৩ বার পঠিত

ঢাকায় বিসিকে কম্পিউটার স্কিল বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের যৌথ উদ্যোগে ঢাকায় “বিসিক কর্মকর্তাদের কম্পিউটার স্কিল অ্যান্ড স্প্রেডশিট অ্যানালাইসিস উইথ মাইক্রোসফট এক্সেল” শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

বৃহস্পতিবার উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঁচ ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ ব্যাচে বিসিকের বিভিন্ন বিভাগের ৩০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। বিসিকের কর্মকর্তাদের দৈনন্দিন কাজের সাথে সংগতিপূর্ণ কম্পিউটার ও ইন্টারনেট সংশ্লিষ্ট কাজগুলো দক্ষতার সাথে সম্পন্ন করাসহকম্পিউটার স্কিল, স্প্রেডশিট ও মাইক্রোসফট এক্সেলে দক্ষতা বৃদ্ধির জন্যএ বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন প্রিজম প্রকল্পের জুনিয়ার এক্সপার্ট আনোয়ার হোসেন ফকির। উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মো. শফিকুল আলম ও প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ শিল্প মন্ত্রণালয়, বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com