মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গণপরিবহন বন্ধের সময়সীমা বাড়লো

নিজস্ব প্রতিবেদক:

শনিবার, ০৪ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৮৮৬ বার পঠিত

গণপরিবহন বন্ধের সময়সীমা বাড়লো

আবারও গণপরিবহন বন্ধের সময়সীমা বাড়ালো সরকার। আগামী ১১ এপ্রিল পর্যন্ত দেশের সর্বত্র গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ। শনিবার (৪ এপ্রিল) উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার। তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এতে আরও জানানো হয়, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

এর আগে ২৩ মার্চ সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে সাধারণ ছুটির সময়সীমা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। সে মোতাবেক গণপরিবহন চলাচল বন্ধের সময়সীমার বাড়ানো হলো।

Facebook Comments Box
×

Posted ০৬:০৬ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com