রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ঢাকায় না আসলেও বেতন পাবে পোশাক শ্রমিকরা : বিজিএমইএ

বুধবার, ২৯ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৭৩৫ বার পঠিত

ঢাকায় না আসলেও বেতন পাবে পোশাক শ্রমিকরা : বিজিএমইএ

ঢাকার বাইরে অবস্থান করা পোশাক শ্রমিকদের ঢাকায় আসার প্রয়োজন নেই, তাদেরকে বেতন পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিজিএমইএ’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে সরকারি নির্দেশনা ক্রমে বিজিএমইএ’র পক্ষ থেকে পোশাক কারখানার আশেপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে কারখানা খোলার অনুমতি দেওয়া হয়। এতে ঢাকার বাইরে থেকে কোন পোশাক শ্রমিককে ঢাকায় না আসার জন্য বলা হয়।
এরপর দেখা যায় বেতন না পাওয়ার শঙ্কা নিয়ে অনেক শ্রমিক গ্রাম থেকে ঢাকায় আসতে শুরু করেন। এর প্রেক্ষিতে বিজিএমইএ’র পক্ষ থেকে ঢাকার বাইরে থাকা শ্রমিকদের ঢাকায় না আসার অনুরোধ জানানো হয় এবং বলা হয় তাদের বেতন পৌঁছে দেয়া হবে।
এদিকে গত শনিবার রাতে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক কারখানা খোলার বিষয়টি অবহিত করে শ্রম মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ধীরে ধীরে অর্থনৈতিক কার্যক্রম চালু করেছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের সদস্যভুক্ত কারখানাগুলো পর্যায়ক্রমে খোলা হচ্ছে বলে উল্লেখ করা হয়।
চিঠিতে স্বল্পপরিসরে কারখানা খোলার কথা উল্লেখ করে বলা হয়, শুরুতে রোববার ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু কারখানা, ২৮ থেকে ৩০ এপ্রিল আশুলিয়া, সাভার, ধামরাই ও মানিকগঞ্জের কারখানা, ৩০ এপ্রিল রূপগঞ্জ, নরসিংদী, কাঁচপুর এলাকা, ২ ও ৩ মে গাজীপুর ও ময়মনসিংহ এলাকার কারখানা চালু করা হবে। কারখানা খোলার ক্ষেত্রে শুরুতে উৎপাদন ক্ষমতার ৩০ শতাংশ চালু করা হবে। পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।
এই চিঠি পাওয়ার পর শ্রম মন্ত্রণালয়ও তাৎক্ষণিক একটি চিটি ইস্যু করে। এতে সময় সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে কারখানা চালু করার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়।
এর আগে পোশাক কারখানা খুলতে ১৭ পৃষ্ঠার একটি নির্দেশনা দেওয়া হয়। ১৭ পৃষ্ঠার নির্দেশনায় বিজিএমইএ প্রাথমিকভাবে কারখানার কাছাকাছি বসবাসকারী শ্রমিকদের কাজে নিয়োগের জন্য মালিকদের প্রতি আহ্বান জানায়। করোনার বিরুদ্ধে লড়াই শেষ না হওয়া পর্যন্ত সম্প্রতি গ্রাম থেকে ফিরে আসা শ্রমিকদের কারখানায় প্রবেশের অনুমতি না দেওয়ারও পরামর্শ দেয় সংগঠনটি।
এর আগে সরকার গত ২৩ এপ্রিল সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় এবং শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে সীমিত আকারে কারখানা পরিচালনা করার ক্ষেত্রে মালিকদের অনুমতি প্রদান করে।

Facebook Comments Box

Posted ০২:২৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com