শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

করোনা ভাইরাস : ছুটিতে কর্মস্থল ত্যাগকারীদের তালিকা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বুধবার, ২৯ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৫৭৭ বার পঠিত

করোনা ভাইরাস : ছুটিতে কর্মস্থল ত্যাগকারীদের তালিকা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট দুর্যোগকালীন পরিস্থিতিতে কর্মস্থল ত্যাগকারী কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মন্ত্রণলয় থেকে এ সংক্রান্ত চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস (কোডিভ-১৯) এর সংক্রমণ রোধে এবং এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য এ মন্ত্রণালয়ের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল।

চিঠিতে করোনা ভাইরাসের (কোভিড-১৯) এ দুর্যোগকালীন যেসব কর্মকর্তা-কর্মচারী স্ব স্ব কর্মস্থলে উপস্থিত নেই তাদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ০২:৩২ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com