রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সীমিত আকারে চালু হচ্ছে গণপরিবহন

বৃহস্পতিবার, ২৮ মে ২০২০   প্রিন্ট   ৬০৫ বার পঠিত

সীমিত আকারে চালু হচ্ছে গণপরিবহন

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটিতে ৬৭ দিন বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধিসহ কিছু নিয়ম মানা সাপেক্ষে খুলছে সরকারি অফিস। একইসঙ্গে ৩১ মে থেকে সীমিত আকারে স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চলবে।

বুধবার (২৭ মে) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে গণপরিবহন চালুর বিষয়টি জানা গেছে।

এর আগে বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী মহিলারা আপাতত অফিসে আসবেন না। আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। আগামীকাল (২৮ মে) সকালেই প্রজ্ঞাপন জারি হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমরা কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা প্রজ্ঞাপনটি পেলাম। সাধারণ ছুটি আর বাড়ছে না, তবে নাগরিক জীবনের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দিতে হবে।

করোনা ভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। চতুর্থ দফায় ছুটি বাড়ানো হয় ২৫ এপ্রিল পর্যন্ত। পঞ্চম ধাপে ২৬ এপ্রিল থেকে ০৫ মে পর্যন্ত ও ষষ্ঠ দফায় ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আর সর্বশেষ ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

Facebook Comments Box

Posted ১১:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com