শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শেয়ার দর কমেছে ৮৩ শতাংশ ব্যাংকের

রবিবার, ৩১ মে ২০২০   প্রিন্ট   ৭৪০ বার পঠিত

শেয়ার দর কমেছে ৮৩ শতাংশ ব্যাংকের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ব্যাংক খাতে ৮৩ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক খাতে ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে আজ ২৯টি লেনদেনে অংশ নিয়েছে। এসব ব্যাংকের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩টির বা ১০ শতাংশের, শেয়ার দর কমেছে ২৪টির বা ৮৩ শতাংশের এবং ২টির বা ৭ শতাংশ ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ১.৯০ টাকা কমেছে ডাচ-বাংলা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা কমেছে যমুনা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৯০ টাকা কমেছে সিটি ব্যাংকের।

এছাড়া স্ট্যান্ডার্ড, শাহজালাল ইসলামী, এক্সিম ও এবি ব্যাংকের ০.৮০ টাকা করে; ঢাকা, মার্কেন্টাইল, ওয়ান ও প্রিমিয়ার ব্যাংকের ০.৭০ টাকা করে; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ০.৬০ টাকা; আইএফআইসি ব্যাংকের ০.৫০ টাকা; ন্যাশনাল ও উত্তরা ব্যাংকের ০.৪০ টাকা করে; স্যোসাল ইসলামী, প্রাইম ও ব্যাংক এশিয়ার ০.৩০ টাকা করে; ইস্টার্ন, ইসলামী ও পূবালী ব্যাংকের ০.২০ টাকা করে এবং ইউনাইটেড কমার্শিয়াল, রূপালী ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে।

আজ মাত্র ৩টি ব্যাংকের শেয়ার দর বেড়েছে। ব্যাংক তিনটির মধ্যে এনসিসি ব্যাংকের ০.৯০ টাকা এবং আইসিবি ইসলামিক ও সাউথইস্ট ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে।

আর দুইটি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে আজ। ব্যাংক দুটি হলো : ট্রাস্ট ও ব্র্যাক ব্যাংক। আর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার লেনদেন আজ বন্ধ ছিল।

Facebook Comments Box

Posted ০৯:৩৬ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com