|

Advertisement
×

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে এসিআই ফর্মুলেশনের

বুধবার, ১০ জুন ২০২০   প্রিন্ট   ৭৭৪ বার পঠিত

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে এসিআই ফর্মুলেশনের

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফর্মুলেশন লিমিটেডের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির আয় গত বছরের তুলনায় কমেছে। ডিএস সূত্রে এই তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানু’-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৮১ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ০.১৬ টাকা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩.০১ টাকা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১২.০৯ টাকা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক, যার পরিমাণ মাইনাস ১২.৯২ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ১.১৯ টাকা।

গত ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩.১৪ টাকা।

Facebook Comments Box

Posted ০১:১৭ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com