শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২ শতাংশ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২০   প্রিন্ট   ৫০৭ বার পঠিত

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২ শতাংশ

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ।

বৃহস্পতিবার (১১জুন) জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে বাংলাদেশের ৪৯তম বাজেটে উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট।

এসময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ মন্ত্রী এবং এমপিরা উপস্থিত ছিলেন। বেশির সংসদ সদস্য মুখে মাস্ক পরে ছিলেন।

প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বলা হয়েছে, কোভিড-১৯ এর প্রভাবে বিশ্বব্যাপী দীর্ঘ সময় ধরে চলা লকডাউনের কারণে রফতানি হ্রাস পাওয়া এবং প্রবাস আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত না হওয়ায় ২০১৯-২০২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধিার হার সংশোধন করে ৫ দশমিক ২ শতাংশে নির্ধারণ করা হয়েছে। তবে কোভিড-১৯ পরবর্তী উত্তরণের বিষয় বিবেচনায় নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেছে ২০০২০-২১ অর্থবছরের প্রবৃদ্ধি হার ৮ দশমিক ২ ধরা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com