শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ২০০০ টাকা ছাড়

বৃহস্পতিবার, ১১ জুন ২০২০   প্রিন্ট   ৬১৩ বার পঠিত

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ২০০০ টাকা ছাড়

আসন্ন (২০২০-২১) অর্থবছরে যেসব করদাতা প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের দুই হাজার টাকা কর রেয়াত দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এবং কর প্রদান জনপ্রিয় করতে সুবিধা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে বাজেট বক্তৃতায় এ কথা জানান।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশনের ওপর আমরা সার্বিক গুরুত্ব আরোপ করেছি। আমি আশা করি দ্রুত সময়ের মধ্যে আয়কর বিভাগ ও ট্রান্সফরমেশন সম্পূর্ণ করতে আমরা সক্ষম হবো। ফলে করদাতারা অতি সহজে অনলাইনে আয়কর রিটার্ন কর প্রদান করতে পারবেন।

তিনি আরও বলেন, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এবং কর প্রদানের বিষয়টিকে জনপ্রিয় করার জন্য যে সব করদাতা প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের ২ হাজার টাকা করে কর রেয়াত প্রদানের প্রস্তাব করছি। করদাতারা কর রেয়াতের এই সুযোগ গ্রহণ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে উৎসাহিত হবেন, যা আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

Facebook Comments Box

Posted ১১:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com