সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ২২ কোম্পানির ৩৮ কোটি টাকার লেনদেন

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০   প্রিন্ট   ৭৪৯ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ২২ কোম্পানির ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৭ লাখ ৮৪ হাজার ২৭৭টি শেয়ার ৪১ বারে হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৭ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৯ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার, দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকার এবি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এমএল ডাইংয়ের।

এছাড়া আমান ফিডের ৮ লাখ ৬৪ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৫ লাখ ৪০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১২ লাখ ৯৪ হাজার টাকার, বার্জার পেইন্টসের ২৫ লাখ ৪০ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৫ লাখ টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৯ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫৪ লাখ ৯০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫ লাখ ২৪ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৭ লাখ ১৯ হাজার টাকার, আইএফআইসির ৬ লাখ ৯০ হাজার টাকার, যমুনা অয়েলের ৬ লাখ ৯১ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ১৬ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ৩৩ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৫ লাখ ৪৪ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ৭ লাখ ১১ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১৫ লাখ ৫৪ হাজার টাকার, আরএসআরএম স্টিলের ৬ লাখ ২১ হাজার টাকার, সিনোবাংলার ৫ লাখ ১ হাজার টাকার এবং শাহজিবাজার পাওয়ারের ৫৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com