বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০   প্রিন্ট   ৭৭৭ বার পঠিত

১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরটি ইসলামী ব্যাংক লিমিটেড।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, আলোচিত বছরে সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮৪ পয়সা (রিস্টেটেড) ।
অন্যদিকে আলোচিত বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের বছর সলো ইপিএস ছিল ২ টাকা ৮৪পয়সা (রিস্টেটেড)।
আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭ টাকা ১৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক, যার পরিমাণ ছিল ৪ টাকা ৯২ পয়সা।
অন্যদিকে গত বছর এককভাবে ব্যাংকটির ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৪ টাকা ৯৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৮৭ পয়সা, আর এককভাবে ১৭ টাকা ৭৬ পয়সা। আগামী ১০ আগস্ট, সোমবার সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির ২১ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই, রোববার।

Facebook Comments Box

Posted ০৮:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com