শুক্রবার ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

করোনায় মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

বিবিএনিউজ.নেট

শুক্রবার, ২৬ জুন ২০২০   প্রিন্ট   ৫২৯ বার পঠিত

করোনায় মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দুপুর ২টায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. আবদুল হামিদ সোহাগ।

আনোয়ার খান মডার্নের পরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক জা‌গো নিউজকে জানান, তি‌নি চি‌কিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গে‌ছেন। ক‌রোনায় আক্রান্ত ছি‌লেন।

জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ সেলিম দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ট্রেডিং ব্যবসায় অর্জন করেন বিশেষ দক্ষতা। সেলিম সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং মেট্রোপলিটন এডুকেশন প্রোমোর্টার্স লিমিটেডের পরিচালক। এছাড়া তিনি বস্ত্র ব্যবসায় সম্পৃক্ত ছিলেন। ব্যবসা-বাণিজ্যের বাইরেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ছিল তার।

সেলিম শরীয়তপুর জনকল্যাণ সমিতি ও বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আজীবন সদস্য, শরীয়তপুর শিক্ষা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মেম্বার, আব্দুর রাজ্জাক এবং মোহা. সেলিম ট্রাস্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান।

Facebook Comments Box
×

Posted ০৫:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com